জাপানে ১০ আরোহী নিয়ে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
জাপানে ১০ জন আরোহী নিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত আরোহীদের জন্য এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।…