ওয়ালটনের স্মার্ট ওয়াশিং মেশিন উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিকস ব্র্যান্ড হয়ে ওঠার লক্ষ্যে ধারাবাহিক গবেষণার মাধ্যমে ওয়ালটন পণ্যে নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি ও ফিচার যুক্ত করছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের প্রকৌশলীরা। তাদের অক্লান্ত পরিশ্রমে উদ্ভাবনী প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ ৪টি নতুন প্রিমিয়াম মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে আনছে সুপারব্র্যান্ড ও টেক-জায়ান্ট ওয়ালটন। এর মাধ্যমে উদ্ভাবনী প্রযুক্তির স্মার্ট ওয়াশিং মেশিন উৎপাদনে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

সোমবার (১০ মে) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এ উপলক্ষ্যে আগামী মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টায় রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসের কনফারেন্স হলে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নতুন প্রিমিয়াম মডেলের স্মার্ট ওয়াশিং মেশিনগুলো উদ্বোধন করবেন ওয়ালটন ওয়াশিং মেশিন, হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা জয়া আহসান।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা জানান, দেশের প্রযুক্তি খাতে নতুন উদ্ভাবনের ধারাকে আরও এগিয়ে নিতে ওয়ালটন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.