১০১ ঘণ্টা পর একই পরিবারের ৬ জনকে জীবিত উদ্ধার
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের দক্ষিণাঞ্চলের ইস্কেন্দেরুনের ধ্বংসস্তূপ থেকে ১০১ ঘণ্টা পর একই পরিবারের ৬ জনকে বের করেছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) তুর্কি উদ্ধারকর্মী মুরাত বেগুলতের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি এ তথ্য জানায়।…