রাজধানীর ফার্মগেটের তেজগাঁও মসজিদে গোপন বৈঠক চলাকালে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের ওই কর্মকর্তা জানান, আটক ব্যক্তিরা কোনো নির্দিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে বিস্তারিত জানানো হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, আটক ২৩ জন উগ্রবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একাধিক দল রয়েছে।
এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁও মসজিদে গোপন বৈঠক চলাকালে সন্দেহভাজন জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.