ব্রাউজিং ট্যাগ

সংসদ

আমরা একূল-ওকূল দুকূলই হারাইছি: সংসদে চুন্নু

আওয়ামী লীগের সঙ্গে জোট করায় এখন সবাই জাতীয় পার্টিকে (জাপা) গৃহপালিত হিসেবে অবিহিত করে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘এখন আওয়ামী লীগের লোকও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না। এখন একূল-ওকূল দুকূলই…

সাইবার নিরাপত্তা বিল সংসদে উঠছে আজ

আজ জাতীয় সংসদে সাইবার নিরাপত্তা বিল পেশ করা হবে। এর আগে গত ২৮ আগস্ট মন্ত্রিসভা সিএসএর চূড়ান্ত খসড়া অনুমোদন করে। আজকের সংসদ কার্যসূচিতে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রস্তাবিত আইনটি সংসদে উপস্থাপন করবেন।…

রেলে ২০ হাজার পদ খালি: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলওয়ের বিভিন্ন শ্রেণিতে প্রায় ২০ হাজার পদ শূন্য রয়েছে। গত ৯ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে দুই হাজার ৮৮০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই রেলের জনবল সংকট নিরসন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সোমবার (৪…

কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ বন্দি রয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় দ্বিগুণ বন্দি রয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, দেশের কারাগারে মোট বন্দি ধারণ ক্ষমতা ৪২ হাজার ৮৬৬ জন। এর মধ্যে পুরুষ ৪০ হাজার ৯৩৭ এবং নারী বন্দি ১৯২৯ জন।…

সংসদের ২৪তম অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন…

সংসদের ২৪তম অধিবেশন বিকেলে

আজ (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন বসছে। অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। কত কার্যদিবস অধিবেশন চলবে তা চূড়ান্ত হবে এ বৈঠকে। বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন…

পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়া হলো

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সংসদ ভেঙে দেওয়ার জন্য করা আবেদনে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। এর মধ্যে দিয়ে পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার ৩ দিন আগেই দেশটির নিম্নকক্ষ জাতীয় পরিষদ ভেঙে গেল। একইসঙ্গে পাকিস্তানের ফেডারেল…

সংসদে বিল পাস: সরকারি কর্মচারীদের গ্রেফতারে নিতে হবে পূর্বানুমতি

স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করার আগে গ্রেফতার করতে হলে সরকার বা নিয়োগকারী…

ভোট বন্ধে ইসির ক্ষমতা কমিয়ে সংসদে বিল পাস

ভোট বন্ধে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বিরোধীদলীয় সদস্যদের আপত্তির মধ্যে মঙ্গলবার (৪ জুলাই) এই বিল পাস হয়। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের ভাষ্য, ইসির ক্ষমতা কমেনি।…

৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস

২০২৩-২৪ অর্থবছরের জন্য সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে আজ। বৈশ্বিক মহামারি করোনা (কোভিড-১৯) পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক মন্দা সফলভাবে মোকাবিলা করে চলমান উন্নয়ন বজায়…