কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকা। একই চামড়া ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই)…

শিক্ষার্থীদের টিকা নিবন্ধনে বয়সসীমা কমছে

শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে বয়সসীমা ১৮ তে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ১৮ বছরের বেশি বয়স্ক শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস…

খুলনা বিভাগে করোনায় আরও ৪৭ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৯ জনের। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বুধবার (১৪ জুলাই) বিভাগে ৩৬ জনের মৃত্যু হয়েছিল।…

মূল্য সংবেদনশীল তথ্য নেই ৮ কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিগুলো জানায় মূল্য সংবেদনশীল তথ্য নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।…

অনলাইনে টিকিট কেনায় ভোগান্তি স্বাভাবিক: রেলমন্ত্রী

অনলাইনে ট্রেনের টিকিট কাটার ভোগান্তিকে ‘স্বাভাবিক’ বলেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ট্রেনের টিকিট কাটতে যে ভোগান্তি হচ্ছে, সেটা অস্বাভাবিক কিছু না। ৪০ থেকে ৫০ লাখ লোক যদি একসঙ্গে টিকিট কাটার চেষ্টা করেন, তাহলে তো সমস্যা হবেই।…

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু

করোনা মহামারি মোকাবিলায় জারি করা বিধিনিষেধের কারণে ১৪ দিন বন্ধ থাকার পর আবারও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়। এদিন সকালে ঢাকা-সৈয়দপুর, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-যশোর রুটে তিন ফ্লাইট পরিচালনা…

শেয়ার কিনবে ব্যাংক এশিয়ার উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়ার উদ্যোক্তা মোরশেদ সুলতান চৌধুরী শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এই উদ্যোক্তা কোম্পানির ২৫ হাজার শেয়ার কিনবে। মোরশেদ সুলতান আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা…

চীনের সঙ্গে ‘রেড টেলিফোন’ যোগাযোগ চালু করতে চায় যুক্তরাষ্ট্র

জরুরি প্রয়োজনে চীনা সরকারের সাথে যোগাযোগের জন্য একটি ইমার্জেন্সি হটলাইন চালুর চিন্তা করছে যুক্তরাষ্ট্র। শীতল যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যোগাযোগের জন্য চালু হওয়া ‘রেড টেলিফোনে’র আদলে চালু হতে পারে এ ইমার্জেন্সি…

৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল ঘোষণা আজ

বেসরকারি ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল আজ বিকেলে প্রকাশ করা হবে। সন্ধ্যার পর থেকে আবেদনকারী প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল চলে যাবে। পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাবে।…

২ কোম্পানির লেনদেন বন্ধ রোববার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন আগামী ১৮ জুলাই, রোববার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া ও পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড। এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট…