ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থীর নাম ঘোষণা জামায়াতের

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটিতে আবু সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরবর্তীতে কেন্দ্রীয়ভাবে একসাথে ১৩টি সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী ঘোষণা করা হবে। উত্তর সিটির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির এবং দক্ষিণ সিটির মেয়র প্রার্থী সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.