অ্যানথ্রপিক নামক এআই কোম্পানির প্রধান দারিও আমোদি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নের গতি আরো ধীরে করার আহ্বান জানানোর পর তাকে নিয়ে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, এআই এবং ডেটা সেন্টারের বিরুদ্ধে একটি অসুস্থ ষড়যন্ত্র চলছে এবং এআই এর জন্য একমাত্র নিয়ন্ত্রণ বা গার্ডরেল হলো একজন শক্তিশালী ও বুদ্ধিমান প্রেসিডেন্ট।
এর আগে, দুইটি বড় এআই কোম্পানির প্রধান আমোদির এই আহ্বানকে সমর্থন জানিয়ে বলেছেন, “কিছু একটা মারাত্মকভাবে ভুল হওয়ার ঝুঁকি কমাতে” এই প্রযুক্তির উন্নয়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত। তারা আমোদিকে সমর্থনের পর এশিয়া, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের টেক স্টক বা প্রযুক্তি খাতের শেয়ারের দাম কমে যায়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.