সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৭ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮১৪ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৫ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৩ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৩ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৭১ কোটি ১৫ লাখ টাকা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.