হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে এক হাজার ৭৭ জনের শরীরে।

বুধবার (১৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ ছাড়া, ২৪ ঘণ্টায় ১১১টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৬৬। এই সময়ে ৮৭২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৬টি শিশু।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৬৮ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট মৃতের সংখ্যা ৬৬১।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৮ হাজার ৮৯৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৬৩৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৩ হাজার ২৭৭ রোগী, যাদের মধ্যে ৬৯ হাজার ৬৮৮ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.