বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য উইজডম এডুকেশনের মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো

উচ্চশিক্ষার স্বপ্ন দেখা হাজারো শিক্ষার্থীর জন্য বিশেষ সুযোগ নিয়ে আসছে উইজডম এডুকেশন। আগামী ১৬ মে ২০২৬ রাজধানীর বনানীতে প্রতিষ্ঠানটির শাখায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো।

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান এই আয়োজনে অংশ নেবে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড ও মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল প্রতিনিধিরা।

আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। পাশাপাশি তাৎক্ষণিক প্রোফাইল মূল্যায়ন এবং স্পট অ্যাপ্লিকেশনের সুবিধাও থাকবে।

এছাড়া আইইএলটিএস, পিটিই এবং টোয়েফেল নিবন্ধনে শতভাগ ক্যাশব্যাক সুবিধা দেওয়া হবে। যোগ্য শিক্ষার্থীদের জন্য থাকছে স্কলারশিপের সুযোগ এবং পড়াশোনা শেষে পাঁচ বছর পর্যন্ত পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের সম্ভাবনা সম্পর্কেও তথ্য প্রদান করা হবে।

আইসেফ, নাফসা ও এইআইইসি’র সদস্য এবং ব্রিটিশ কাউন্সিল প্রশিক্ষিত এজেন্ট হিসেবে স্বীকৃত উইজডম এডুকেশন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নির্ভরযোগ্য পরামর্শ ও সহায়তা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটি কোনো সার্ভিস চার্জ ছাড়াই শিক্ষার্থীদের সেবা দিয়ে যাচ্ছে।

একই সঙ্গে, উইজডম এডুকেশন একটি অফিশিয়াল আইইএলটিএস ও পিটিই নিবন্ধন কেন্দ্র। ১১ বছরের বেশি অভিজ্ঞতায় প্রতিষ্ঠানটি ইতোমধ্যে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীকে সেবা প্রদান করেছে।

বিশেষজ্ঞদের মতে, এমন আয়োজন শিক্ষার্থীদের নিজেদের প্রোফাইল অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে এবং ভবিষ্যতের পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য এই এক্সপো একটি কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.