দর বৃদ্ধি শীর্ষে এপেক্স ট্যানারি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স ট্যানারি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১০ টাকা ৬ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের দর বেড়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বিডি অটোকার, আমান ফিড, সোনার বাংলা ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বিডি ল্যাম্পস, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও দেশ গার্মেন্টেস।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.