চট্টগ্রামে করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৩৩২
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৭০ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৩৩২ জন। এর মধ্যদিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৬ হাজার ৮৩৫ জনে।…