চট্টগ্রামে করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৭৯
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৮২ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮৭৯ জনের। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯১ হাজার ৯০৭ জনে।…