৫০০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট আসছে বাজারে

৫০০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট সোমবার (২৩ অক্টোবর) থেকে পাওয়া যাবে। রোববার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড…

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে পাকিস্তানকে হারালো ভারত

পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচটি। কখনো জয়ের পাল্লা পাকিস্তানের দিকে আবার কখনো ভারতের দিকে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত প্রায় লাখ দর্শক তখন দারুণ উৎকণ্ঠায়। শেষ পর্যন্ত ম্যাচটি ভারতই জিতে নেয়। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। কোহলি-বীরত্বে…

সাংবাদিকরা সোর্স প্রকাশে বাধ্য নয়: হাইকোর্ট

সংবাদের তথ্যের জন্য সাংবাদিকরা যে সোর্স ব্যবহার করেন, তা কারও কাছে প্রকাশে বাধ্য নয় বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্র বনাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রোববার (২৩ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক…

ইজেডে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে ১৪ কারখানা

অর্থনৈতিক অঞ্চলে এক সঙ্গে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে ১৪ শিল্পের কারখানা। একই সঙ্গে আরও ২৯ কারখানার নির্মাণ কাজ শুরু হচ্ছে। বুধবার (২৬ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ইজেডে শিল্প-কারখানা ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন…

একদিনে রেকর্ড ১০৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিনিয়তই লাফিয়ে-লাফিয়ে বাড়ছে। সাথে বাড়ছে মৃত্যুও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে…

সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রুপ নেবে সিত্রাং

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, নিম্নচাপ সিত্রাং আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। মঙ্গলবার কক্সবাজারসহ সাতক্ষীরা উপকূলীয় ১৯টি জেলায় আঘাত হানতে পারে। রোববার (২৩ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব…

প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখবো: তৌফিক-ই-ইলাহী

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আমাদের এখন সাশ্রয়ী হওয়া ছাড়া উপায় নাই। আমাদের প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার বন্ধই করে দিতে হবে। রোববার (২৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেল…

রাজনৈতিক প্রত্যাবর্তন, যুক্তরাজ্যে ফিরলেন বরিস জনসন

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে লিজ ট্রাস পদত্যাগ করতেই নতুন করে শুরু হয়েছে এই পদ দখলের লড়াই। আর সেই লড়াইয়ে সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাকের অন্যতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। এ উপলক্ষে যুক্তরাজ্যে ফিরেছেন বরিস।…

সিসি ক্যামেরা স্থাপনে ভোটারের গোপনীয়তা নষ্ট হয়নি: ইসি

অনিয়ম এড়াতে ভোটকক্ষে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে ভোটারের গোপনীয়তা নষ্ট হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার (২৩ অক্টোবর) ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটকক্ষের…

আরও শক্তিশালী হয়েছে লঘুচাপ, বন্দরগুলোকে সাবধান থাকার নির্দেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এ অবস্থায় সমুদ্রবন্দরগুলোকে পরবর্তী নির্দেশনা পর্যন্ত সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য…