দেশে নতুন দরিদ্র দেড় কোটি মানুষ: বিআইডিএস

দেশে দারিদ্র্য হার এখন ১৮ দশমিক ৭ শতাংশ, এর মধ্যে করোনাভাইরাসের মহামারির সময় ৯ শতাংশের মতো নতুন করে দরিদ্র হয়েছে। সরকারি হিসাবে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। এর ৯ শতাংশ অর্থাৎ দেড় কোটির বেশি মানুষ করোনাকালে নতুন করে দরিদ্র হয়েছে।…

সাঈদ খোকনের বিরুদ্ধে টাকা আত্মসাতের সত্যতা পায়নি পিবিআই

রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ নকশাবহির্ভূত দোকান বরাদ্দে ৩৪ কোটি ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে। এ অভিযোগের সত্যতা পায়নি মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো…

‘সরকারের উচিত অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জনসাধারণের যত্ন নেওয়া’

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি সুলতানা কামাল বলেছেন, সরকারের উচিত অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জনসাধারণের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং বিকাশে আরো যত্নবান হওয়া। বুধবার (১৭ মে) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক…

একদিনে আরও ৩৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়ালো ১১১ জনে। তবে এসময়ে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর…

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার মেট্রিক টন চিনি কেনবে সরকার

যুক্তরাষ্ট্র থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র জন্য ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে প্রতি কেজি চিনির দাম পড়বে ৮২ টাকা ৮৫ পয়সা। যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি থেকে এই চিনি কেনার অনুমোদন দিয়েছে…

অপু বিশ্বাসের কানের দুল নিয়ে ফেরত দিতেন না শাকিব

ভালোবেসে গোপনে ঘর বেঁধেছিলেন সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। এরপর অপু যখন সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন তখনই বাঁধে যত বিপত্তি। ভেঙে যায় দীর্ঘ এক দশকের সংসার। বিবাহবিচ্ছেদ ঘটলেও সন্তান আব্রাহাম খান জয়ের সুবাদে এখনো যোগাযোগ হয় এই…

দুই চুলায় গ্যাস বিল ৫১২ টাকা বাড়াতে চায় তিতাস

আবাসিকে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছে তিতাস। দুই চুলার গ্যাসের বিল মাসে ৫১২ এবং এক চুলায় ৩৯০ টাকা বাড়াতে চায় তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড। এ বিষয়ে গত ২ মে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে (বিইআরসি) প্রস্তাব জমা দিয়েছে…

মোবাইলে দিনে লেনদেন ছাড়ালো সাড়ে ৩ হাজার কোটি টাকা

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এই সেবায় প্রযুক্তির ছোঁয়া লাগায় প্রচার এখন আরও দ্রুত ঘটছে। বাংলাদেশ ব্যাংকে কঠোর তদারকির ফলে জালিয়াতি ও প্রতারণা কমেছে। এতে গ্রাহকদের আস্থা বাড়ছে এই সেবার প্রতি। ফলে প্রতি…

পেঁয়াজের দাম না কমলে ভারত থেকে আমদানি করা হবে: বাণিজ্যমন্ত্রী

দেশের বাজারে পেঁয়াজের দাম না কমলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পেঁয়াজ আমদানির অনুমতিপত্র কৃষি মন্ত্রণালয় দিয়ে থাকে। কৃষকরা যেন…

ইউক্রেনের প্রধান বিচারপতি গ্রেফতার

ঘুষ নেওয়ার অভিযোগে ইউক্রেনের প্রধান বিচারপতি সেভেলোদ নায়াজিয়েভকে গ্রেপ্তার করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার রাজধানী কিয়েভে প্রধান বিচারপতির সরকারি বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন…