রেপো সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

রেপো সুদহার দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ৫ শতাংশে পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। যা বর্তমানে ৪ দশমিক ৭৫ শতাংশ রয়েছে। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানা গেছে। রোববার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো…

সংকট উত্তরণে ব্যবসায়ীদের আরও জোরালো ভূমিকা দরকার: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের অনেক অবদান রয়েছে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট উত্তরণে ব্যবসায়ীদের আরো জোরালো ভূমিকা দরকার উল্লেখ করে তিনি বলেন, সরকারের পাশাপাশি আপনাদেরও এগিয়ে আসতে হবে।…

ধান কিনে মজুদ না করার নির্দেশ খাদ্যমন্ত্রীর

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ধান কিনে মজুত করার অসুস্থ প্রতিযোগিতা লক্ষ করা যাচ্ছে ব্যবসায়ীদের মধ্যে। এ অসুস্থ প্রতিযোগিতা ভালো পরিণতি আনবে না বলে সতর্ক করেন তিনি। পাশাপাশি ধান কেনা এবং চাল করে বাজারে ছাড়ার পরিমাণ রিপোর্ট আকারে…

সাব্বির-সম্পার নতুন গান ‘হারমোনি বাজাও’

ঈদের আগে প্রকাশ পায় জনপ্রিয় গায়ক সাব্বির নাসির ও সারেগামাপা’-খ্যাত কলকাতার জনপ্রিয় গায়িকা সম্পা বিশ্বাসের গান ‘চান রাতে’। গানটি প্রকাশের পর খুবই অল্প সময়ে শ্রোতাদের কাছে বেশ সাড়া ফেলেছে। এবার নতুন গান নিয়ে হাজির হলেন এই জুটি। সাব্বির নাসির…

আগামী নির্বাচনে আমরা জনগণের ভোটে আবারও জয়ী হবো: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন দেশের অগ্রগতি হতে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নির্বাচনে আমরা কোনো পেশিশক্তির ওপর নির্ভর করি না। আগামী নির্বাচনে আমরা জনগণের ভোটেই আবারও…

দেশে আরও ৪০ জনের করোনা

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৪৪৭ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। এ সময়ে দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯…

বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরও ৬ বীরাঙ্গনা

পাকিস্তানী বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরও ছয় বীরাঙ্গনা পেলেন বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি। এ স্বীকৃতি দিয়ে সম্প্রতি গেজেট জারি করেছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭৮তম সভার সুপারিশে এ স্বীকৃতি দেওয়া হয়। এ নিয়ে…

ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক ছাত্র নয়, তারা ছাত্রের বাবা: তথ্যমন্ত্রী

ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অধিকাংশ নেতা ছাত্র নন, তারা ছাত্রের বাবা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রী বলেন, ‘ছাত্রদল যারা করেন, তাদের বয়স এখন কত? যারা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, তারা কি…

পেশিশক্তি ব্যবহার করে জয়ের মানসিকতা পরিহার করতে হবে: সিইসি

নির্বাচন কোনো যুদ্ধ ক্ষেত্র নয়। এখানে পেশিশক্তি ব্যবহার করে জয়ের মানসিকতা পরিহার করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নির্বাচনে জয় লাভের জন্য আবেগ ও…

ঢাবিতে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে পলাশ আহমেদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। রোববার (২৯ মে) দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ…