দাম বাড়ছে মোবাইল ফোনের

এবারের বাজেটে মোবাইল টেলিফোন সেটের ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৫ শতাংশ মূসক অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ফলে বাড়তে পারে মোবাইল হ্যান্ডসেটের দাম। এছাড়া সেলুলার ফোনের ব্যাটারি-চার্জার আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশের…

স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে ৪১৩২ কোটি টাকা

২০২২-২০২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে সরকার। বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য সরকারের বরাদ্দ বেড়েছে চার হাজার ১৩২ কোটি টাকা। গত অর্থবছরে (২০২১-২০২২) এ খাতে বরাদ্দ ছিল ৩২ হাজার ৭৩১…

বাজেটে ঘাটতি ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা

আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা। ফলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা।…

মাথাপিছু আয় বেড়ে ৩০০৭ ডলার

আগামী ২০২২-২৩ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়াবে তিন হাজার সাত মার্কিন ডলার। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বর্তমান সরকারের…

বিদ্যুৎ-জ্বালানিতে বরাদ্দ কমেছে

বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কমেছে ১ হাজার ৪১৮ কোটি টাকা। ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ এই শিরোনামকে সামনে রেখে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন…

স্বর্ণ আমদানিতে অগ্রিম কর প্রত্যাহারের প্রস্তাব

চোরাচালান বন্ধে স্বর্ণ আমদানিতে অগ্রিম কর প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ‘কোভিড অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামে আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট…

সর্বজনীন পেনশন চালুর সিদ্ধান্ত

আগামী (২০২২-২৩) অর্থবছরে সর্বজনীন পেনশন চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ‘কোভিড অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামে বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট…

সঞ্চয়পত্র বিক্রি করে ৩৫ হাজার কোটি টাকা নিতে চায় সরকার

২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন বাজেটে অর্থমন্ত্রী ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা রাজস্ব খাত থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তারপরও তার আয় ও ব্যয়ের হিসাবে…

স্বাস্থ্য ও পরিবার কল্যাণে প্রায় ৩৭ হাজার কোটি টাকা

আগামী ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা বরাদ্দের কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এই তথ্য জানান অর্থমন্ত্রী।…

১৫ টাকা কেজি দরে চাল পাবেন ৫০ লাখ মানুষ

২০২২-২৩ অর্থবছরে ১৫ টাকা কেজি দরে ৫০ লাখ মানুষকে চাল দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটে তিনি এ প্রস্তাব করেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা বাজেট বক্তৃতায় বলেছেন, কোভিড-১৯ এর প্রভাবে…