প্রধান উপদেষ্টা ইতালি পৌঁছেছেন

খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ফ্ল্যাগশিপ ইভেন্ট ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রবিবার (১২ অক্টোবর) রোমের স্থানীয় সময় বিকাল ৫টার দিকে তিনি রোম ফিউমিসিনো বিমানবন্দরে পৌঁছান। এ সময়…

ডিসেম্বরের মধ্যে ৩ টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়া হবে: নৌ সচিব

আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর টার্মিনাল এবং ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন…

৩ নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন

বিগত তিনটি (দশম, একাদশ ও দ্বাদশ) জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে করেছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন। রোববার বেশ কয়েকটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় নির্বাচন তদন্ত…

মেঘনা ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালকের যোগদান

সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন মোমতাজুল করিম এন আহমেদ। তিনি ১৯ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় ও বহুজাতিক ব্যাংক কাজের অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যাংকার। এন আহমেদ তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু…

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের ৩০৯ কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনকে অভিযুক্ত করে মামলার অনুমোদন দিয়েছে…

সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা শিক্ষকদের

বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। রোববার (১২ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক কর্মসূচিতে এ ঘোষণা দেন 'এমপিওভুক্ত…

আফগানিস্তানের হামলায় ২৩ সেনা নিহত ও ২১ চৌকি দখল দাবি পাকিস্তানের

আফগান ভূখণ্ড থেকে চালানো অতর্কিত হামলায় পাকিস্তানের ২৩ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এর জবাবে ২০০ জনের বেশি তালেবান ও তাদের সহযোগী সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে তারা। রোববার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ…

সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারধারী পরিচালক ও সাবেক চেয়ারম্যানের পদত্যাগ

শরিয়াহভিত্তিক সোশ্যাল ইসলামী ব্যাংকের একমাত্র শেয়ারধারী পরিচালক ও সাবেক চেয়ারম্যান মো. রেজাউল হক পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন। এ ছাড়া শিগগির ব্যাংকের বর্তমান পর্ষদ ও ব্যবস্থাপনা বাতিল করা হবে বলেও জানা গেছে। রোববার (১২ অক্টোবর) তিনি…

মাউশি ভেঙে পৃথক অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং কলেজ শিক্ষা অধিদপ্তর নামে নতুন দুটি পৃথক অধিদপ্তর করা হচ্ছে। এরই মধ্যে প্রধান উপদেষ্টা এ বিষয়ে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১২ অক্টোবর)…

ডেঙ্গুতে মৃত্যু আরও ৬, হাসপাতালে ৯৫৩

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৯৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে। রোববার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি…