যুক্তরাষ্ট্র যুদ্ধ চাইছে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্র যুদ্ধ চাইছে না বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, তবে ইরানকে একটি আন্তর্জাতিক জলপথে নিরীহ দেশ এবং তাদের পণ্য চলাচলে বাধা দিতে দেওয়া হবে না।

পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এখানে আন্তর্জাতিক জলপথ বলতে হরমুজ প্রণালির কথা বুঝিয়েছেন তিনি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রজেক্ট ফ্রিডম মূলত অপারেশন এপিক ফিউরি থেকে আলাদা। যেটি যুদ্ধের শুরুতে গত ২৮ ফেব্রুয়ারি শুরু করেছিল যুক্তরাষ্ট্র। প্রজেক্ট ফ্রিডমের লক্ষ্য হলো ইরানি আগ্রাসন থেকে নিরীহ বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করা। এটি একটি সাময়িক ব্যবস্থা।

যুক্তরাষ্ট্রের অভিযানগুলোর কারণে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, না, যুদ্ধবিরতি শেষ হয়ে যায়নি। এটি (যুক্তরাষ্ট্রের অভিযান) সম্পূর্ণ আলাদা একটি বিষয়।

তবে ইরানকে ‘সতর্ক’ করে তিনি বলেন, তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যেটির কারণে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে। আপাতত যুদ্ধবিরতি বজায় আছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.