সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেনের শুরু থেকেই বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বেলা ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৩৭ পয়েন্ট বেড়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, বেলা ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৩ দশমিক ৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডিএসইএস সূচক ৩ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় ডিএসইতে মোট ৩৬৯ কোটি ৬১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ১০ কোটি ৬৮ লাখ ৫১ হাজার ২৭টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেনের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৬২৯টি।
এদিন এখন পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫৩টির শেয়ারদর বেড়েছে এবং কমেছে ৫৩টির।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.