তুরস্কে নির্বাচনের আগে হেডস্কার্ফ বিতর্ক

নির্বাচনের মাত্র ছয় মাস আগে হেডস্কার্ফ প্রশ্নে সংবিধান সংশোধন করতে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের দল একেপি পার্টি৷ এজন্য আগামী সপ্তাহে সংবিধান সংশোধনের প্রস্তাব পার্লামেন্টে পেশ করতে যাচ্ছে তারা৷ যদিও এরদোয়ান নন আতাতুর্কের…

মার্কিন ডলারে ২ নারীর স্বাক্ষর

আগামী বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের বাজারে আসতে যাওয়া নতুন মুদ্রায় থাকবে দুইজন নারীর স্বাক্ষর৷ তারা হলেন যুক্তরাষ্ট্রর ট্রেজারি সেক্রেটারি বা অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এবং ট্রেজারার লিন মালের্বা৷ চলতি মাসেই ফেডারেল রিজার্ভে এসব মুদ্রা…

পণ্য আমদানিতে এলসির নগদ মার্জিনের হার সর্বনিম্ন রাখার নির্দেশ

পবিত্র রমজান মাসে ভোজ্যতেল ও খেজুরসহ অন্যান্য পণ্যের আমদানিতে এলসির নগদ মার্জিনের হার সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি…

বাংলাদেশে বিনিয়োগ করতে জাপানের ব্যবসায়িদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ করতে জাপানের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,‘বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি লাভজনক স্থান। জাপানের বেসরকারি কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় পরিসরে বিনিয়োগ করতে পারে।’ বাংলাদেশে…

অস্ট্রেলিয়ার দাপুটে জয়

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে গিয়ে তৃতীয় দিনই তাসের ঘরের মতো ভেঙে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার। ম্যাচের বাকি সময়টা ছিল কেবলই আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতাও পার করল ক্যারিবিয়ানরা। অস্ট্রেলিয়ার দেয়া ৪৯৭ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ইনিংসে…

অর্থ পাচার: সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল

অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন আদালত। রোববার এ মামলায় সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা জামিনের মেয়াদ বাড়ানোর…

বাংলাদেশের সঙ্গে ৩০০ না পাওয়ার আফসোস ইশান কিশানের

বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে ওয়ানডে ইতিহাসের প্রথম ট্রিপল সেঞ্চুরি না করার আফসোসে পুড়ছেন ভারতীয় উইকেটরক্ষক ইশান কিশান। কারণ ইনিংস শেষে ব্রডকাস্টারকে তিনি বলেছিলেন- ‘আমি ১৫ ওভার (১৪.১ ওভার) বাকি থাকতে আউট হয়েছি। আমি তিনশও পেতে পারতাম।’…

কবির বিন আনোয়ার নতুন মন্ত্রিপরিষদ সচিব

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। রোববার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে ২৩-তম মন্ত্রিপরিষদ সচিব…

পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির এমপিরা

জাতীয় সংসদের স্পিকারের কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির পাঁচজন সংসদ সদস্য। রোববার (১১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম,…

জয় বাংলার সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ যুক্ত করার নির্দেশনা চেয়ে রিট

দেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিট আবেদনটি শুনানির জন্য রোববার (১১ ডিসেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট…