আল্লাহর দয়া আর মানুষের শক্তি নিয়ে আ.লীগ সরকারে এসেছে: প্রধানমন্ত্রী

মানুষের শক্তি হচ্ছে বড় শক্তি। আর আল্লাহ তো উপরে আছেনই। আল্লাহর দয়া আর মানুষের শক্তি নিয়ে আওয়ামী লীগ সরকারে এসেছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষমতা আসার পরই মানুষ উপলব্ধি করতে পেরেছে, আওয়ামী লীগ সরকার জনগণের সেবক।…

এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু

আগামী বছরের এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। ফরম পূরণের বিস্তারিত তথ্য জানিয়ে ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ…

টেস্টের পাঁচদিনই ভালো খেলতে হবে, হারের পর সাকিব

টস জিতে আগে ব্যাটিং করে প্রথম ইনিংসেই ৪০৪ রানের বিশাল সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশ গুঁটিয়ে যায় মাত্র ১৫০ রানে। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দেখা পান দুই ভারতীয় ব্যাটার শুভমান গিল ও চেতেশ্বর পূজারা। দুজনের সেঞ্চুরিতে ভারত তোলে ২৫৮ রান।…

বিএনপির এমপিদের পদত্যাগ করা আসনে ভোটের তারিখ ঘোষণা

বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় জাতীয় সংসদে শূন্য হওয়া পাঁচ আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ ডিসেম্বর) শূন্য হওয়া আসনগুলোতে উপ-নির্বাচনের বিষয়ে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক…

‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে নির্দেশ আপিল বিভাগের

রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ বিষয়ে শুনানি নিয়ে রোববার (১৮ ডিসেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন…

২ দিনেই শেষ ব্রিসবেন টেস্ট

সাউথ আফ্রিকা ১৫২ রানে অল আউট হওয়ার পর নিজেদের প্রথম ইনিংসে ২১৮ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ৯৯ রানে অল আউট হয় সাউথ আফ্রিকা। শেষ ইনিংসে ৩৪ রানের লক্ষ্যে পৌঁছাতে চার উইকেট হারায় অজিরা! এতে দুদিনেই শেষ হয়ে গেলো ব্রিসবেন টেস্ট! গ্যাবায় সাউথ…

৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সোয়া ৪ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। এ সময় যাত্রীদেরকে ঘাট এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আরিচা অফিসের বিআইডব্লিউটিসি সূত্রে জানা…

১৮৮ রানে হারল বাংলাদেশ

চতুর্থ দিন খানিকক্ষণ লড়লেও পঞ্চম দিনের শুরুতে ৩২৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। আর এতে ম্যাচটি ১৮৮ রানে হেরেছে টাইগাররা। ছয় উইকেটে ২৭২ রান নিয়ে শেষ দিন শুরু করেছিল বাংলাদেশ। সাকিব আল হাসান ৪০ রানে, আর মেহেদী হাসান মিরাজ ৯ রানে উইকেটে ছিলেন।…

কারাগারে বিএনপির ৫ নেতাকে ডিভিশন দেওয়ার নির্দেশ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসিচব খায়রুল কবির খোকনসহ পাঁচ নেতাকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের…

প্রথম দিনেই অল আউট পাকিস্তান, তবুও অস্বস্তিতে ইংল্যান্ড

দুই ওপেনার মিলে খেলতে পারলেন না শেষ বিকেলের তিন ওভার। প্রথম ওভারে আউট হলেন জ্যাক ক্রলি। ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল বেন ডাকেটেরও। তবে রিভিউ নিয়েও ডাকেটকে ফেরাতে না পারায় আর কোন বিপদ ঘটেনি ইংল্যান্ড। তবে পাকিস্তানের স্পিনারদের খেলতে…