ভোট যত কাছে আসবে, সব ভয় কেটে যাবে: সিইসি

নির্বাচন উপলক্ষে সময়ের সঙ্গে সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোট যত কাছে আসবে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও আরো উন্নতি ঘটবে। সব ভয়…

ঢাকা ও দিল্লির মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার

দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। সোমবার ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ভারত…

৯০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার হবে: আইন উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার বর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সম্পন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ ঘোষণা দেন তিনি। আসিফ নজরুল…

৫ বছর কারাদণ্ডাদেশের বিরুদ্ধে সাবেক আইজিপির আপিল

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সোমবার (২২ ডিসেম্বর)…

যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ…

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেফতার ১৭

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় দৈনিক প্রথম আলোর পক্ষ থেকে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ১৭ জনকে…

খুলনায় এনসিপির নেতাকে প্রকাশ্যে গুলি

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে…

শিগগিরই মাঠ পর্যায়ে অপারেশন শুরু করবে যৌথবাহিনী: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাধারণ মানুষ, ভোটার, প্রার্থী ও দলগুলোর মাঝে আস্থার পরিবেশ তৈরি করার লক্ষ্যে শিগগিরই মাঠ পর্যায়ে যৌথবাহিনীর অপারেশন পুনরায় চালু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.)…

মুস্তাফিজের ৩ উইকেট, জিতল দুবাই

প্রথম ওভারে ভালো করতে না পারলেও নিজের দ্বিতীয় ওভারে তিন উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের পেসারের কোটার শেষ ওভারে রান আউট হয়েছেন গালফ জায়ান্টসের তিন ব্যাটার। দুর্দান্ত বোলিংয়ে ৩.৫ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।…

স্বর্ণের দাম আরও বাড়লো

টানা চতুর্থবারের মতো বেড়ে স্বর্ণের দামে নতুন রেকর্ড করেছে। এবার স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ১৮ হাজার ১১৭ টাকায়। রোববার (২১ ডিসেম্বর) বাজুস…