যুক্তরাষ্ট্রের পথে নেতানিয়াহু, মূল আলোচ্য বিষয় ইরান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এটি তাদের দু’জনের অষ্টম বৈঠক।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, বিশ্বের অন্য যেকোনো নেতার তুলনায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সবচেয়ে বেশি বৈঠক হয়েছে। তিনি এটিকে “সম্মানের” এবং “বড় দায়িত্বের” বিষয় বলে মনে করেন।

নেতানিয়াহু বলেন, বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তবে ইরানই থাকবে আলোচনার শীর্ষে। আমাদের লক্ষ্য স্পষ্ট। আর, তা হলো ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা, ইসরায়েলের শক্তি আরও বাড়ানো এবং আমাদের চারপাশে শান্তির পরিধি বাড়ানো। ইসরায়েলের নিরাপত্তা, শক্তি ও ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকার থেকেই এই সফরে যাচ্ছেন বলে তিনি জানান।

এছাড়া, সফরের সময় তিনি মার্কিন সেনেটর গ্রাহামের প্রতিও শ্রদ্ধা জানাবেন। নেতানিয়াহু তাকে নিজের এবং ইসরায়েলের “সত্যিকারের বন্ধু” এবং “ইসরায়েলের অন্যতম পরম বন্ধু” বলে অভিহিত করেন।

নেতানিয়াহুর দাবি, এই সফরের মাধ্যমে তিনি পুরো ইসরায়েলি জনগণের মনোভাবেরই প্রতিনিধিত্ব করছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.