টসে জিতেছে বাংলাদেশ, নেই মুস্তাফিজ

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে খেলতে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি শুরু হবে একটু পর। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।…

পাকিস্তানে ৪৮ ঘণ্টায় ৪ বার জঙ্গি হামলা, ১৭ সেনা নিহত

গত তিনদিনে পাকিস্তানের একাধিক অঞ্চলে লাগাতার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ জঙ্গি হামলা হয়েছে ডেরা ইসমাইল খানে। গত ৪৮ ঘণ্টায় মোট চারবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে এই অঞ্চলে। গত তিন দিনে জঙ্গি হামলা হয়েছে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং…

ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে সৌদি আরব অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে মক্কায় পবিত্র মসজিদ মসজিদুল হারামে ওমরাহ পালন করেছেন। প্রধানমন্ত্রী প্রথমে তাঁর ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে কা’বা শরীফের চারদিক ‘তাওয়াফ’ এবং ‘সাফা-মারওয়া’ সায়ী…

গাজায় ইসরাইলি বর্বরতা বন্ধে ব্রিক্সভুক্ত দেশকে ইরানের চিঠি

অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের চলমান পাশবিক হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্রিক্সভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ব্রিক্সভুক্ত দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার…

আমরা এখনও নিজেদের সেরাটা খেলতে পারিনি: লিটন

বুক ভরা আশা নিয়েই বিশ্বকাপ খেলতে ভারত যায় বাংলাদেশ। দলের প্রত্যাশা ছিল অন্ততপক্ষে সেমিফাইনাল পর্যন্ত খেলা। আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনাও করে সাকিবরা। এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং পাকিস্তানের কাছে হেরে…

ইসরাইল হামাসকে ধ্বংসের সিদ্ধান্ত নিয়েছে, রক্ষার দায়িত্ব হিজবুল্লাহর

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস হতে দেবে না বলে জানিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। রোববার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে,…

বিশ্বকাপ ব্যর্থতায় লঙ্কান ক্রিকেট বোর্ড বরখাস্ত

বিশ্বকাপের এবারের আসরে শুরু থেকেই ধুঁকছে শ্রীলঙ্কা। ৭ ম্যাচ খেলে তারা মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে। এমন পারফরম্যান্সের পর তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তারা ৫৫ রানে অল আউট…

জামায়াতের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি ১২ নভেম্বর

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানির জন্য আগামী ১২ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। সোমবার (৬ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন…

সারাদেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি-জামায়াতের ডাকা চলমান অবরোধ কর্মসূচির মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী ঢাকাসহ সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো…

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী একটি বাসে উঠে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়। তবে আগুন নেভাতে নেভাতে গাড়ির ভেতরের এবং সামনের বেশির ভাগ অংশ পুড়ে যায়। সোমবার সকালে উপজেলার সফিপুর এলাকায় এ…