ত্বক ফর্সাকারী আটটি ক্রিমের বিক্রি ও ব্যবহার বন্ধে বিএসটিআইয়ের আহ্বান

ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান অনুযায়ী বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত হওয়ায় আটটি ব্রান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের বিক্রয়-বিতরণ ও মজুদ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন বা বিএসটিআই।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এসব ক্রিম ব্যবহারে বিরত থাকার আহ্বান জানানো হয়।

ওই আটটি ক্রিমের সাতটি পাকিস্তানের ক্রিম ও একটি চীনা কোম্পানির। ক্রিমগুলো হলো পাকিস্তানের এসজে এন্টারপ্রাইজের চাঁদনি হোয়াইটেনিং ক্রিম, কিউসিআই কোম্পানির নিউ ফেস বিউটি ক্রিম, লোয়া ইন্টারন্যাশনালের নাভিয়া বিউটি ক্রিম ও নাভিয়া হোয়াইটেনিং ক্রিম, নুর এন্টারপ্রাইজের নুর হোয়াইটেনিং ক্রিম, ক্রিয়েটিভ কসমেটিকসের ডিউ বিউটি ক্রিম, গৌরি কসমেটিকস প্রাইভেট লিমিটেডের গৌরি বিউটি ক্রিম এবং চীনের জিএলডিজেবি (হারবিন) কসমেটিকসের ন্যাচারাল পার্ল স্কিন ক্রিম।

বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেছেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। যে কোন প্রতিষ্ঠান ক্ষতিকর উপাদানযুক্ত প্রসাধনী উৎপাদ, আমদানি বা বাজারজাত করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.