ইফাদ অটোর তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ‌ইফাদ অটোস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি'২১-মার্চ'২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ সোমবার (৭ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের…

সামুদ্রিক মাছ আহরণে বিনিয়োগে জার্মান বিনিয়োগকারীদের আহ্বান

জার্মান বিনিয়োগকারীদেরকে সামুদ্রিক মাছ আহরণ ও প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ ও জার্মানে বাংলাদেশের রাষ্ট্রদূত সাবেক সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া এনডিসি। তারা বলেছেন, বাংলাদেশ মৎস সম্পদে…

প্লাস্টিক খাতে কর অবকাশ সুবিধা চেয়েছে বিপিজিএমইএ

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) প্লাস্টি শিল্প খাতে কর অবকাশ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি উৎসে আয়করের হার ০.২৫ শতাংশ এবং করপোরেট কর ৩২.৫০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করার দাবি…

সিলেটে আবার ভূকম্পন

এক সপ্তাহের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। দশ মিনিটেরও কম সময়ে দু’বার ভূকম্পন অনুভূত হয়েছে। আর তাতে সিলেট শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ সোমবার (৭ জুন) সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে প্রথমবার ও ৬টা ২৯ মিনিটে দ্বিতীয়বার কেঁপে ওঠে সিলেট।…

আতিকুর রহমান যমুনা ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক

এ.কে.এম. আতিকুর রহমান সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহনকারী আতিকুর রহমান আমেরিকার ইন্ডিয়ানা স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রী অর্জন করেন এবং…

সংসদে তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী, রোজিনা প্রশ্নে মুখে কুলুপ

স্বাস্থ্যখাতের নানা অনিয়ম, দুর্নীতি এবং প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় সংসদে তোপের মুখে পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে এসব নিয়ে তিনি কোনো কথা বলেননি। এসব প্রসঙ্গ এড়িয়ে করোনা মোকাবিলায় বাংলাদেশ সফলতা…

আজিজ আল কায়সার ও হোসেন খালেদ সিটি ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত

আজ সিটি ব্যাংক-এর পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের পরিচালক আজিজ আল কায়সারকে চেয়ারম্যান এবং হোসেন খালেদকে ভাইস চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়। দেশের অন্যতম প্রতিষ্ঠিত শিল্পপতি আজিজ আল কায়সার সিটি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক।…

বোনাস বিওতে পাঠিয়েছে সিটি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ৩১, ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে…

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

পদ্মা সেতুর রেল সংযোগ স্থাপনে পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (০৮ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবারহ বন্ধ থাকবে। আজ সোমবার (০৭ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন…

সরকারি ৩ প্রতিষ্ঠানের সাথে বেক্সিমকোর ৩৫৭ কোটি টাকার চুক্তি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) সরকারি ৩ প্রতিষ্ঠানের প্রায় ৩৫৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে । এলক্ষ্যে বেক্সিমকোর সাথে প্রতিষ্ঠানগুলোর ৩টি চুক্তি সই হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা…