ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মিনাবের স্কুলে ১৬৮ শিশুকে হত্যার জন্য যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আবারও তীব্র ঘৃণা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই অপরাধের কথা ইরান কখনো ভুলবে না।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, ‘একজন বাবার জন্য এর চেয়ে হৃদয়বিদারক আর কিছু হতে পারে না যে, তাকে এমন এক সন্তানকে কবরে শুইয়ে দিতে হয়েছে, যার এখনো বাবার বুকে থাকার কথা।’
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, মিনাবের ১৬৮ শিশুকে হত্যার জন্য যুক্তরাষ্ট্র সরকার ও ইহুদিবাদী ইসরায়েল দায়ী। আমরা এই ঘটনা কখনো ভুলব না। এই অপরাধ মানবাধিকার রক্ষার দাবিদারদের ভণ্ডামি উন্মোচন করে দিয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.