ডি ভিলিয়ার্সকে নিয়ে বোমা ফাঁটালেন তাঁরই সাবেক সতীর্থ

দক্ষিণ আফ্রিকা হয়ে পাঁচ ম্যাচের বেশি খেলার সুযোগ হয়নি খায়া জন্ডোর। তার ক্যারিয়ার লম্বা না হওয়ার কারণ হিসেবে এবি ডি ভিলিয়ার্সকে দুষলেন তিনি। জন্ডোর যখন অভিষেক হয় তখন দলের অধিনায়ক ছিলেন ডি ভিলিয়ার্স। জন্ডোর মতে ডি ভিলিয়ার্সের বাজে সিদ্ধান্তের…

বঙ্গমাতা পদক পেলেন ৫ নারী

নারীর অগ্রযাত্রায় ভূমিকা রাখায় এ বছর ৫ বিশিষ্ট নারী পেয়েছেন ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার সকালে এ পদক দেয়া হয়। পদক দেয়ার অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী…

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান জোটের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসনে দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (আসিয়ান) জোটের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশ ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।…

সোমবার থেকে লেনদেন চলবে আড়াইটা পর্যন্ত

ব্যাংকের সাথে পুঁজিবাজারের লেনদেনের সময়সীমাও বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ৯ ও ১০ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ পর্যন্ত পুঁজিবাজারের লেনদেন চলবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে…

মুক্তির অনুমতি পেল প্রসূন অভিনীত ‘পদ্মাপুরান’

লাক্স তারকা হিসেবে পথচলা শুরু করেছিলেন। এরপর ছোট পর্দায় নিয়মিতই কাজ করেছেন। তবে সম্প্রতি আড়ালে তিনি। সদ্যই বিয়ে করে সংসারী হয়েছেন। কিছুটা গুছিয়ে নিয়ে আবারও শোবিজে ফেরার অপেক্ষায় প্রসূন আজাদ। এরই মধ্যে পেলেন সুখবর। তার অভিনীত সিনেমা…

আগ্রাসী উদযাপনে ডিমেরিট পয়েন্ট পেলেন শরিফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মিচেল মার্শকে আউট করে আগ্রসী উদযাপন করেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের এমন উদযাপন ভালোভাবে নেয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আচরণবিধির লেভেল-১ ভঙ করায় তাঁকে এক ডিমেরিট…

ওমরাহ করতে পারবেন দুই ডোজ টিকা নেয়া বিদেশিরা

করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেয়া বিদেশি নাগরিকদের কাছ থেকে ওমরাহ হজের আবেদন গ্রহণ করতে যাচ্ছে সৌদি আরব। সোমবার (৯ আগস্ট) থেকে এই আবেদন গ্রহণ শুরু করবে সৌদি সরকার। করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর পর ওমরাহ পালনে বিদেশিদের সুযোগ দিতে যাচ্ছে…

তালেবানের দখলে বহু শহর: মার্কিন নাগরিকদের আফগান ত্যাগের নির্দেশ

মার্কিন সেনাসহ সব বিদেশি সেনা আফগানিস্তান থেকে বিদায় নিতেই একের পর এক শহর দখল করছেন তালেবান যোদ্ধারা। এ পরিস্থিতিতে তালেবান হামলা থেকে বাঁচতে দ্রুত সব নাগরিককে আফগান ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র। খবর আরব নিউজের এদিকে আফগানিস্তান ছাড়ার…

খুলনা বিভাগে করোনায় আরও ২৮ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমেছে। একই সময়ে বেড়েছে শনাক্ত। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৬১২ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা প্রায় এক লাখ। এর আগে শনিবার (০৭…

বিতর্কিত টুইট: রাহুল গান্ধীর অ্যাকাউন্ট সাসপেন্ড

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। বিতর্কিত টুইট করার অভিযোগে দেশটির পকসো আইনে এই ব্যবস্থা নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এর আগে পকসো আইন ভাঙার অভিযোগ তুলে রাহুলের টুইটার অ্যাকাউন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ…