ভারতের সঙ্গে ফ্লাইট চালু নিয়ে অনিশ্চয়তা বাড়ল

এয়ার বাবলের আওতায় ভারতের সঙ্গে এখনই ফ্লাইট চালু হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান, আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রোববার (২২ আগস্ট) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি…

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্ট নিয়ে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩…

করোনায় বিশ্বে আরও ৮ হাজার মানুষের মৃত্যু

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখ্যযোগ্যভাবে কমেছে ভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজারের বেশি…

‘আফগানিস্তানে আটকে পড়াদের আগামী সপ্তাহের মধ্যে ফেরানো হবে’

আফগানিস্তানে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের আগামী সপ্তাহের মধ্যে দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, বর্তমানে যে কয়জন বাংলাদেশি আফগানিস্তানে আটকা পড়েছেন- আমরা খুবই আশাবাদী শিগগিরই তারা বাংলাদেশে ফেরত…

প্রভিশন ঘাটতিতে ১১ ব্যাংক

করোনা মহামারির কারণে ঋণ পরিশোধে শিথিলতা থাকলেও খেলাপি ঋণ বেড়েছে। ফলে ঝুঁকিবাহিত সম্পদের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখতে বেগ পেতে হয়েছে ব্যাংকগুলোকে। তবে পর্যাপ্ত আয় না থাকায় ১১টি ব্যাংক প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে…

জুলহাজ-তনয় হত্যা: জিয়াসহ ৮ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

ঢাকার কলাবাগানে পাঁচ বছর আগে খুন হওয়া সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে জিয়াসহ আট আসামির মৃত্যুদণ্ড দাবি করেছে রাষ্ট্রপক্ষ। আজ রোববার (২২ আগস্ট) ঢাকার…

আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান বাংলাদেশের

আফগানিস্তানে দ্রুত স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, জনসাধারণের নিরাপত্তা এবং আটকে পড়া বিদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসির স্থায়ী প্রতিনিধিদের এক জরুরি সভায় সৌদি আরবে…

রোহিঙ্গাদের বাংলাদেশে রাখার প্রস্তাব থেকে সরে এসেছে বিশ্বব্যাংক

রোহিঙ্গাদের স্থায়ীভাবে বাংলাদেশে রাখার বিষয়ে নিজেদের প্রস্তাব থেকে বিশ্বব্যাংক সরে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, অনেক প্রস্তাব এসেছে কক্সবাজারে আমরা স্থায়ী কোনও স্ট্রাকচার করতে পারি কিনা। কিন্তু এক্ষেত্রে…

ফরিদপুরে হলুদ রঙের কচ্ছপ উদ্ধার

ফরিদপুরে হলুদ রঙের বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বর্তমানে কচ্ছপটি ফরিদপুর সদরের গঙ্গাবর্দীতে বন বিভাগের জলাধারে রাখা হয়েছে। আজ রোববার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার অম্বিকাপুরের বিশ্বাস ডাংগী এলাকা থেকে কচ্ছপটি…

বেসরকারি মানবাধিকার সংস্থার শেষে ‘কমিশন’ ব্যবহারের নিষেধাজ্ঞা বহাল

বেসরকারি মানবাধিকার সংস্থাগুলো তাদের নামের শেষে ‘কমিশন’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে ‘বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন’সহ বেসরকারি মানবাধিকার সংস্থাগুলো তাদের নামের শেষে ‘কমিশন’ শব্দ ব্যবহার…