বরিশালে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে মার্কেন্টাইল ব্যাংকের প্রশিক্ষণ

আর্থিক অপরাধ প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বরিশালে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে মার্কেন্টাইল ব্যাংক। সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এমবিটিআই) উদ্যোগে ‘অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন দমন’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের বরিশাল ও খুলনা অঞ্চলের ১১১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও ডিক্যামেলকো আবু ইউসুফ মো. আব্দুল্লাহ হারুন এবং সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ও বরিশাল শাখার প্রধান মওদুদ আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান এস. এম. সেলিম উদ্দীন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট ও এমবিটিআইয়ের ফ্যাকাল্টি মুহাম্মদ মিয়ারাজ হোসেন গাজী।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.