শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে পরিচালনা পর্ষদের সঙ্গে যৌথভাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির চেয়ারম্যান মুফতী শামছুদ্দীন জিয়া। সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে শরীয়াহ্ পরিপালনের ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সদস্য মুফতী মিজানুর রহমান ও মুফতী মো. আব্দুর রাজ্জাক, ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, আব্দুল হাকিম এবং স্বতন্ত্র পরিচালক রিয়াজুল করিম উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং শরীয়াহ্ সেক্রেটারিয়েটের প্রধান মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.