সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। দিন শেষে বাজারটিতে ৯২০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৭ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস৩০ ২ দশমিক ০৫ পয়েন্ট কমে ২ হাজার ৯৮ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করছে। তবে শরিয়াহ সূচক ডিএসইএস ০ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬ দশমিক ৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
দিন শেষে ডিএসইতে ২৮ কোটি ৯৮ লাখ ৮৬ হাজার ৯৪০টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেনের সংখ্যা ছিল ২ লাখ ৪২ হাজার ৩২৭টি। এদিন দর বেড়েছে ১১৭টি কোম্পানির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে বাকিগুলোর দর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.