রমজানকে ঘিরে ফল আমদানিতে কর ছাড়

আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে ফলের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ শুল্ক ছাড় আগামী ১০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

অন্যদিকে, মাল্টা (অরেঞ্জ) ও আপেল আমদানিতেও কর ছাড় দেওয়া হয়েছে। আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত এ দুই ফল আমদানিতে বিদ্যমান ১২১ দশমিক ৭৮ শতাংশ করভার কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের ফলে রমজানকে সামনে রেখে খেজুরসহ আমদানিনির্ভর ফলের বাজারমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.