পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করার কথা ছিল। অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে। সভার নতুন তারিখ ও সময় পরে জানানো হবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.