দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (৫ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির ৩১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা কোম্পানিটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে এনেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির লেনদেন হয়েছে ২০ কোটি ৯৮ লাখ টাকার।
এপেক্স ফুডস লিমিটেড ১৬ কোটি ৯২ লাখ টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— একমি পেস্টিসাইডস, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, টেকনো ড্রাগস লিমিটেড, মালেক স্পিনিং মিলস পিএলসি, ইভিন্স টেক্সটাইলস লিমিটেড, এনভয় টেক্সটাইলস লিমিটেড এবং ওরিয়ন ইনফিউশন পিএলসি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.