সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (৫ অক্টোবর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৮৩ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ কমে ৫ হাজার ৪৪৫ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৫৩ পয়েন্ট বা  দশমিক ১৭ শতাংশ কমে ২ হাজার ৮১ দশমিক ৭৫ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৯ দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ৯১ শতাংশ কমে ১ হাজার ৭৯ দশমিক ৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনশেষে ডিএসইতে মোট ৫৩৭ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া ৩৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৪টির শেয়ারদর বেড়েছে এবং ২৮৪টির কমেছে।

এদিন ডিএসইতে মোট ১৮ কোটি ৮ লাখ ৫৫ হাজার ১৫৪টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৭২ হাজার ৭৫৩টি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.