দরবৃদ্ধির শীর্ষে আইসিবি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৪ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইনভেস্টমেন্ট কর্পরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। এতে করে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বিডি ল্যাম্পস। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৭২ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্স-এর শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৬৭ শতাংশ।

এছাড়া, ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— সোনালী লাইফ ইন্স্যুরেন্স, নুরানী ডাইং, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, কাট্রালি টেক্সটাইল লিমিটেড, আইসিবি এএমসিএল সেকেন্ড, মতিন স্পিনিং মিলস এবং সাফকো স্পিনিং মিলস।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.