দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির ১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা কোম্পানিটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে এনেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। কোম্পানিটির লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৭ লাখ টাকার।
মালেক স্পিনিং মিলস পিএলসি ১৩ কোটি ৬০ লাখ টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সেনা ইন্স্যুরেন্স পিএলসি, সোনালী আঁশ লিমিটেড, মতিন স্পিনিং মিলস লিমিটেড, সাইহাম কটন মিলস লিমিটেড এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.