সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে ফান্ডটির ইউনিট দর আগের কার্যদিবসের চেয়ে ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। এর ফলে ফান্ডটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর ৯ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড-এর ইউনিট দর বেড়েছে ৭ দশমিক ২৩ শতাংশ।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলো হলো- সমরিতা হাসপাতাল, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, ওরিয়ন ইনফিউশন, আইসিবি তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড এবং আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.