জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের নৈশ শাখার ব্যাচ-৯৫-এর উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাচ-৯৫-এর বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। ২০২৬ সালের এসএসসি, ও লেভেল ও এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ ব্যাচের বন্ধুদের সন্তানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। এবারের সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন—ইকরামুল গনি ঈশান, সুমাইতা আফরিন আরাহমান, মরিয়ম আলিশা খান, আফরা নাওয়ার মানজিব, মেহরাব হোসেন ইহসান, ইফাজ মাহমুদ, তাসমিন মুশতারি তাজরি, আফনান বিন আনিস ও জাইমা জান্নাত।
স্বাগত বক্তব্যে বন্ধু রাসেল কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উচ্চশিক্ষার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতাকারী বন্ধু ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান রাসেল। পরে বন্ধু ও তাদের সন্তানদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.