বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পেলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

এ বিষয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে তার নিয়োগ কার্যকর হবে।

তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বে যোগ দেওয়ার পর আবদুর রহমান খানের অবসর-উত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত থাকবে।

এ ছাড়া বিশ্বব্যাংকের দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা বা ব্যবসায় যুক্ত হতে পারবেন না। একই সঙ্গে কোনো সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে কর্মসম্পর্ক রাখার সুযোগও থাকবে না।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.