যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ঘরবাড়ি ক্ষতির হিসাব প্রকাশ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আবাসিক ও বাণিজ্যিক অবকাঠামো খাতের ক্ষতির হিসাব জানিয়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশান হাউজিং ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের উপপরিচালক মাজিদ জৌদি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে আবাসিক, বাণিজ্যিক এবং মৌলিক অবকাঠামো খাতে যে ক্ষতি হয়েছে, তার পরিমাণ প্রায় ৩৭ ট্রিলিয়ন টোমান বলে হিসাব করা হয়েছে।

প্রসঙ্গত, ইরানে মূল মুদ্রা রিয়ালের পাশাপাশি প্রচলিত আরেকটি মুদ্রা হলো টোমান। এক টোমান সমান ১০ রিয়াল।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মোট ৪০৭টি জনবসতির মধ্যে ২২২টি শহর এবং ১৮৫টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যা গ্রামীণ ও শহুরে এলাকায় ক্ষয়ক্ষতির ব্যাপকতা নির্দেশ করে। দুই সপ্তাহ আগে সংঘটিত যুদ্ধের তৃতীয় পর্যায়ে (দক্ষিণ ইরানে হামলা) কানাম ও চাবাহারে মানুষের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকায় ২৫তম প্রদেশ যুক্ত হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.