সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ২ পয়সা বা ৯ দশমিক ৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ফাইন্যান্স। কোম্পানিটির দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৬৯ শতাংশ।
আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এফএএস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস এবং ফ্যামিলিটেক্স।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.