সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নর্দান ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ৪ টাকা বা ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্সে। কোম্পানিটির দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। তালিকার ৩য় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মেঘনা ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, শমরিতা হাসপাতাল, ঢাকা ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ডের।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.