সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৩ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ১।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে ফান্ডটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ পয়সা বা ৯ দশমিক ১৭ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭০ শতাংশ। আর তালিকার ৩য় স্থানে থাকা আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৪ শতাংশ।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- শার্প ইন্ডাস্ট্রিজ, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, মুন্নু ফেব্রিক্স, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ০১ এবং ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.