ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) সদস্য, বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং অন্যান্য পেশাজীবীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডে ‘মাস্টারি অন ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬: চেঞ্জেস, ইমপ্যাক্ট অ্যান্ড প্র্যাকটিস’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে।
রোববার (২ আগস্ট) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রশিক্ষণ কর্মসূচির শুরুতে আইসিএসবি-এর সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী স্বাগত বক্তব্য দেন এবং পুরো প্রশিক্ষণ কর্মসূচি সঞ্চালনা করেন। আইসিএসবি-এর ট্রেজারার এবং ‘ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬’ বিষয়ক প্রশিক্ষণের সমন্বয়কারী মো. মিজানুর রহমান এফসিএস প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং সময়োপযোগী এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি রিসোর্স পারসনদের পরিচয় করিয়ে দেন এবং প্রশিক্ষণের উদ্দেশ্য তুলে ধরেন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (কাস্টমস: নীতি) রেজাউল করিম, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (কর বিধি) মো. নাজমুল হোসেন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মো. আব্দুল আজিজ এফসিএস, হাদিসুল আলম অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চিফ কনসালট্যান্ট হাদিসুল আলম এফসিএস এবং ডিভাইন মার্সি হাসপাতালের সিএফও দীপঙ্কর দত্ত এফসিএস।
প্রশিক্ষণে প্রশিক্ষকরা নিম্নোক্ত বিষয়গুলোর ওপর বিস্তারিত আলোচনা করেন—
ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬-এ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও কাস্টমস সংক্রান্ত পরিবর্তন এবং এর প্রভাব;
ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬-এ আয়কর সংক্রান্ত পরিবর্তন এবং এর প্রভাব;
উৎসে কর কর্তন (টিডিএস)-এর বাস্তব প্রয়োগ;
উৎসে ভ্যাট কর্তন (ভিডিএস)-এর বাস্তব প্রয়োগ;
ব্যক্তিগত আয়করের বাস্তব প্রয়োগসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার মো. নুরুজ্জামান খান। প্রশিক্ষণ শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করেন এবং প্রশিক্ষকরা সেগুলোর বিস্তারিত উত্তর দেন।
প্রশিক্ষণে আইসিএসবি-এর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য, দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে আইসিএসবি-এর ভাইস প্রেসিডেন্ট মো. শরিফ হাসান এফসিএস অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.