সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে মতিন স্পিনিং মিলস পিএলসি। এদিন কোম্পানিটির ১৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির ১৯ লাখ ৮২ হাজার ৬৬০টি শেয়ার ২ হাজার ৩৭২ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৯১ টাকা ৬০ পয়সা।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির ১৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ৩০ লাখ ৬৫ হাজার ৩৬৩টি শেয়ার ১ হাজার ৭১৬ বার হাতবদল হয়েছে। শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৪৬ টাকা ৭০ পয়সা।
তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসির ১৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ১ কোটি ১ লাখ ১৪ হাজার ১৭৫টি শেয়ার ২ হাজার ৭৪৬ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ১৪ টাকা ৪০ পয়সা।
লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, সোনালী আঁশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ফাইন ফুডস এবং এনভয় টেক্সটাইলস।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.