বৈশ্বিক টেকসই উন্নয়ন ও কার্বন নিঃসরণবিষয়ক সক্ষমতা উন্নয়ন কর্মশালা আয়োজন করল যমুনা ব্যাংক

বৈশ্বিক টেকসই উন্নয়ন ও কার্বন নিঃসরণ-নিয়ন্ত্রক কাঠামো নিয়ে যমুনা ব্যাংকের সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মকর্তা ও গ্রাহকদের টেকসই উন্নয়ন ও কার্বন নিঃসরণ-সংক্রান্ত বৈশ্বিক নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যমুনা ব্যাংক পিএলসি শনিবার (২৫ জুলাই) ঢাকার যমুনা ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘ইভলভিং গ্লোবাল রেগুলেটরি ল্যান্ডস্কেপ রিলেটিং টু কার্বন এমিশনস অ্যান্ড সাসটেইনেবিলিটি’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ইউরোপীয় ইউনিয়ন প্রবর্তিত সিবিএএম, সিএসআরডি, ইএসপিআর ও ডিপিপির মতো গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রোববার (২৬ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সাসটেইনেবল অর্থায়ন কমিটির প্রধান আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মূল বক্তব্য উপস্থাপন করেন মিসেলিওডাটা-এর সিনিয়র কনসালট্যান্ট প্রকৌশলী এ. বি. এম. মিজানুর রহমান, যিনি বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের ওপর এসব নিয়ন্ত্রণের সম্ভাব্য প্রভাব ও প্রস্তুতির দিক তুলে ধরেন। কর্মশালায় একটি ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট প্ল্যাটফর্মের সরাসরি প্রদর্শনী, বাস্তব কেস স্টাডি ও প্রশ্নোত্তর পর্বও অন্তর্ভুক্ত ছিল।

ব্যাংকের নির্বাহী-কর্মকর্তাদের পাশাপাশি কর্পোরেট ও তৈরি পোশাক শিল্পের গ্রাহক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন। আয়োজকদের প্রত্যাশা, এ কর্মশালা অংশগ্রহণকারীদের উদীয়মান নিয়ন্ত্রক চাহিদা সম্পর্কে সক্ষমতা বাড়াবে এবং উন্নত ইএসজি প্রতিপালনের মাধ্যমে বাংলাদেশি ব্যবসাকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে সহায়তা করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএভিপি সাজিয়া আফরিন আতিক, সমন্বয়ে ছিলেন এসএভিপি মো. আফজাল হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাসটেইনেবল অর্থায়ন ইউনিটের প্রধান মোহাম্মদ প্রশান্ত সামির।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.